স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হলেন অধ্যাপক আবু জাফর

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আবু জাফর। এর আগে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. মো. আবু জাফরকে তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে ৩১ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও এতে উল্লেখ করা হয়।

এর আগে গেলো ১৫ অক্টোবর অধ্যাপক ডা. মো. আবু জাফরকে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরবিএস
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মিজ কাজী জেসিন।
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে দেশের হাসপাতাল ও ক্লিনিকসমূহে চিকিৎসা সেবা নিরবচ্ছিন্ন রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটির সময়ে সরকারি ও...
সারাদেশে হামের রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় দেশের সব সরকারি হাসপাতালকে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে শয্যা সঙ্কটের অজুহাতে কোনো হাসপাতাল থেকে হাম বা হামের উপসর্গ থাকা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর