চাকরি হারানো ৩২১ এসআইকে পুনর্বহালের আশ্বাস

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৫:২৮ পিএম

অব্যাহতি পাওয়া পুলিশের ৪০তম ব্যাচের ৩২১ জন ক্যাডেট সাব ইন্সপেক্টরকে চাকরিতে পুনর্বহালের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।

সোমবার (৬ জানুয়ারি) সচিবালয়ের সামনে অবস্থান করা অব্যাহতি পাওয়া এসআইদের একটি অংশ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

এদিন চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেন প্রশিক্ষণ চলাকালীন বাদ পড়া পুলিশের ৪০তম ব‍্যাচের সাব ইন্সপেক্টররা।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার দফায় ৩২১ জন বাদ পড়লেও নিজেদের দাবি জানাতে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সচিবের সঙ্গে দেখা করেন তিন সদস‍্যের একটি  প্রতিনিধি দল। 

পরে তারা সাংবাদিকদের জানান, তাদের দাবি যৌক্তিক এবং পুনর্বহালের আশ্বাস দিয়েছেন সচিব।

তবে আশ্বাস পেলেও কতো দিনে সিদ্ধান্ত আসবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেন নাই আন্দোলনকারীরা।

অপরদিকে, একই দিন সচিবালয়ের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে বাদ পরতেই হবে। তারা আন্দোলনের নামে এখনও বিশৃঙ্খলা করছে বলেও অভিযোগ করেন তিনি। 

প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই গেলো অক্টোবরে থেকে ডিসেম্বর পর্যন্ত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার দফায় ৩২১ এসআইকে অব‍্যাহতি দেওয়া হয়।

 

একাত্তর/এসি
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
জনবল ও অবকাঠামোগত সুবিধা বাড়ানোর জন্য দু’টি প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর