বাংলাদেশ পুলিশ ক্যাডারের (বিসিএস পুলিশ) উচ্চপর্যায়ের একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা দুই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে সরকার।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। এতে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী নতুন বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন:
- স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশিদকে রংপুরের পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আসলাম উদ্দীনকে ঢাকা পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর পদে) হিসেবে বদলি করা হয়েছে।
- নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মোহাম্মদ নুরুল আমীনকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে সংযুক্ত করা হয়েছে।
বাতিল করা বদলি আদেশ:
একই প্রজ্ঞাপনে পূর্বের দুটি বদলি আদেশ বাতিলের ঘোষণা দেওয়া হয়:
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে ঢাকার পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি সংক্রান্ত গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখের আদেশের অংশটি বাতিল করা হয়েছে। এছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলি সংক্রান্ত গত পাঁচ মে ২০২৬ তারিখের আদেশের অংশটি বাতিল করা হয়েছে।
