মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চায় বাংলাদেশ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

গত বছরের মে মাসে নির্ধারিত সময়সীমা অতিক্রম করা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ করে দিতেও আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

হাইকমিশনার জানান, এ বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে একটি সভা করেছে এবং এ সংক্রান্ত আরেকটি সভা মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধান উপদেষ্টা এ সময় গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, যে মালয়েশিয়া এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে, যাতে বাংলাদেশি কর্মীরা দ্রুততম সময়ে দেশটিতে গিয়ে কাজ যোগ দিতে পারেন।

প্রধান উপদেষ্টা ১ জানুয়ারি আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান। আসিয়ানের একটি সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার এবং এর ফলে পূর্ণ সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টার প্রতি দেশটির সমর্থনও কামনা করেন তিনি।

হাইকমিশনারকে বাংলাদেশে মালয়েশিয়ান বিনিয়োগ আরও বাড়ানোর এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানোর জন্য মালয়েশিয়ান কারখানা বাংলাদেশে স্থানান্তরে কাজ করার আহ্বান জানান ড. ইউনূস।

তিনি বলেন, আমি আশা করি বাংলাদেশে আপনার অবস্থানকালে দুই দেশের মধ্যে সম্পর্ক অর্থনৈতিক ও ব্যবসায়িক পর্যায়ে ঘনিষ্ঠতার এক নতুন স্তরে পৌঁছাবে।

প্রধান উপদেষ্টা বলেন, কুয়ালালামপুরে চতুর্থ দ্বিপাক্ষিক কনসালটেশন (বিসিএম) সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ মালয়েশিয়ার কাছ থেকে একটি সুবিধাজনক তারিখের অপেক্ষায় আছে।

তিনি বলেন, বাংলাদেশ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ‘পঞ্চম যৌথ কমিশন’ সভা আয়োজনের জন্যও প্রস্তুত।

একাত্তর/আরএ
মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে  বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নিমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর