ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:১৬ পিএম

ভারতে নির্যাতনের একটি পুরোনো ভিডিওকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার। 

বুধবার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য যাচাইকারী সংস্থাটি জানিয়েছে, ‘ড. ইউনূসের ক্ষমতা দখলের পর বাংলাদেশ একটি ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি ও তার গুন্ডাবাহিনী জনগণকে নির্যাতন করছেন’- ক্যাপশনসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এর কিছু ভারতীয় অ্যাকাউন্টে প্রচারিত হয়েছে।

এতে দাবি করা হচ্ছে যে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করে বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন এবং তার গুন্ডারা জনগণকে নির্যাতন করছে।

রিউমার স্ক্যানার দলের অনুসন্ধানে জানা গেছে, নির্যাতনের ভিডিওটি বাংলাদেশের নয়, বরং এটি ভারতের পশ্চিমবঙ্গের একটি পুরোনো ঘটনার ভিডিও।

এই বিষয়ে রিভার্স ইমেজ সার্চ করে বিজেপি পশ্চিমবঙ্গ নামে এক্স অ্যাকাউন্টে ৯ জুলাই, ২০২৪ তারিখের একটি পোস্টে আলোচিত ভিডিওর অনুরূপ একটি ভিডিও পাওয়া গেছে।

পোস্টের ক্যাপশনে দেখা যাচ্ছে, ভিডিওটি তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ সহযোগী জয়ন্ত সিংয়ের কামারহাটির তালতলা ক্লাবে এক নারীকে নির্যাতনের দৃশ্যের। 

কামারহাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার একটি শহর।

পরে প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে, ২০২৪ সালের ৯ জুলাই ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের অনলাইন সংস্করণে প্রকাশিত পশ্চিমবঙ্গে ‘টিএমসি বিধায়কের ‘সহযোগী’র এক নারীকে পেটানোর ভিডিও ভাইরাল’- শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে ব্যবহৃত ছবিগুলোর সঙ্গে প্রচারিত ওই ভিডিওটির ছবি মিলে যায়।

প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় একদল লোক এক মেয়েকে লাঞ্ছিত করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ব্যারাকপুর পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং ভিডিও ফুটেজ থেকে শনাক্ত হওয়া দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। প্রচারিত ভিডিওটি প্রায় দুই বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে।

প্রশ্নবিদ্ধ ভিডিওটি ২০২৪ সালের ৯ জুলাইয়ে আরেকটি ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-তে প্রকাশিত ‘বাংলায় আরেকটি বেত্রাঘাতের ভিডিও নিয়ে রাজনৈতিক বিরোধ: টিএমসি নেতার ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের’- শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন ব্যবহৃত ছবির সাথে সাদৃশ্যপূর্ণ। 

এছাড়াও প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে, এটি পশ্চিমবঙ্গের কামারহাটির একটি ঘটনা। 

ওপরের বিষয়াদি পর্যালোচনা করলে স্পষ্ট হয় যে, বিতর্কিত দাবিতে প্রচারিত ভিডিওতে যে ঘটনাটি প্রচারিত হচ্ছে, তা বাংলাদেশের নয়। বরং তা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি ঘটনা।

এটি সাম্প্রতিক কোনো ঘটনা নয়। ভিডিওটি ৯ জুলাই, ২০২৪ তারিখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলো। 

গণমাধ্যমে প্রাপ্ত তথ্য অনুসারে ভিডিওটি প্রায় দুই বছর আগে রেকর্ড করা হয়েছিলো।

অতএব, ভারতের একটি পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে, যাতে দাবি করা হয় যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় এ নির্যাতন হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

আরবিএস
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 
আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকার নির্বাচনী ইশতেহারে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর