বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ এএম

টঙ্গীর তুরাগ তীরে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মুসল্লির অংশগ্রহণে মুখর টঙ্গীর তুরাগ পাড়। শুক্রবার (৩১ জানুয়ারি) ফজরের পর থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের নামাজের পর ভারতীয় মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মাওলানা জোবায়েরপন্থি তবলীগের অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা। 

ইজতেমা থেকে আমল শিক্ষা করে আত্মশুদ্ধি আর ইমানের দুর্বলতা কাটানোর জন্য দেশের দূর-দূরান্ত থেকে তুরাগ পাড়ে জড়ো হয়েছেন মুসল্লীরা। 

সকালে ফজর নামাজের পর বয়ান করছেন পাকিস্তানি মাওলানা জিয়াউল হক। তার উর্দুতে বয়ান বাংলা ভাষায় অনুবাদ করে শোনান বাংলাদেশের মাওলানা নুরুর রহমান।

আয়োজক সূত্র জানিয়েছে, সকাল পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিম হবে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করবেন ভারতের মাওলানা জামাল সাহেব। এছাড়া শিক্ষকদের উদ্দেশে সকাল ১০টায় বয়ান করবেন ভারতের মাওলানা মাওলানা ফারাহিম সাহেব। ছাত্রদের নিয়ে বয়ান করবেন প্রফেসর আব্দুল মান্নান (আলিগড়)।

প্রথম পর্বের এই ইজতেমায় জোবায়েরপন্থি ঢাকার একাংশ ও ৪১টি জেলা থেকে অংশ নিয়েছেন মুসল্লিরা। এই মুসল্লি আর ঢাকা গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার নামাজ আদায় করবেন। 

দুই ফেব্রুয়ারি শেষ হবে প্রথম পর্বের ইজতেমার প্রথম অংশ। আর ২৩ জেলা নিয়ে দ্বিতীয় ধাপের ইজতেমা শেষ হবে ৫ ফেব্রুয়ারি। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদপন্থিদের তিনদিনের ইজতেমা হওয়ার কথা রয়েছে।

একাত্তর/এসি
আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
পাকিস্তানি মওলানা খোরশেদের আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ পাড়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের দ্বিতীয় দিনের ইবাদত শুরু করেছেন মুসল্লিরা। 
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দুই ধাপে লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার নাজাম অনুষ্ঠিত হয়েছে। 
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তিন দিনব্যাপী প্রথম পর্ব। তবে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর