তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০২:৫২ পিএম

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দুই ধাপে লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার নাজাম অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর একটা ৫৩ মিনিটে জুমার নামাজ শুরু হয়। খুতবা শুরু হয় একটা ৪৩ মিনিটে। নামাজের ইমামতি করেন মাওলানা মোহাম্মদ জোবায়ের।

নামাজে মূল ইজতেমা মাঠে জায়গা না পেয়ে মুসল্লিরা মাঠসংলগ্ন সড়ক, মহাসড়ক ও ফাঁকা জায়গায় নামাজ আদায় করেন।

বিগত বছরগুলোতে তাবলীগের দুই পক্ষ মাওলানা জোবায়ের ও সাদ কান্ধলভীর অনুসারীরা দুই পর্বে আলাদাভাবে ইজতেমা করতেন। তবে এবারই প্রথম মাওলানা জোবায়েরের অনুসারীরা একাই দুই ধাপে ইজতেমা করবেন। ৩১ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। 

এ ধাপে অংশ নেবেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লি। এরপর তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। দুই ও পাঁচ ফেব্রুয়ারি যথাক্রমে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা পালনের কথা রয়েছে।

একাত্তর/এসি
আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
পাকিস্তানি মওলানা খোরশেদের আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ পাড়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের দ্বিতীয় দিনের ইবাদত শুরু করেছেন মুসল্লিরা। 
টঙ্গীর তুরাগ তীরে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মুসল্লির অংশগ্রহণে মুখর টঙ্গীর তুরাগ পাড়। শুক্রবার (৩১ জানুয়ারি) ফজরের পর থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তিন দিনব্যাপী প্রথম পর্ব। তবে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর