করোনাকালে স্বাস্থ্যখাতে ৭০০ মিলিয়ন ডলার জালিয়াতি, তদন্ত কমিটি গঠন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩২ পিএম

করোনাকালে স্বাস্থ্যখাতে ৭০০ মিলিয়ন ডলারের জালিয়াতি ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার দুদক সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি বিশ্বব্যাংক করোনাকালে কেনাকাটায় অনিয়মের তদন্ত প্রতিবেদন জমা দেয় দুদকে। বিগত সরকারের সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় তারা দারস্থ হয়েছেন দুদকের কাছে।

এর আগে সোমবার গণমাধ্যমে প্রচারিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে করোনাকালে চিকিৎসা সেবা পেতে মানুষের হিমশিম অবস্থা মনে করিয়ে দেয় কতটা ভঙ্গুর ছিল স্বাস্থ্য ব্যবস্থা। সেই সময়ে মন্ত্রণালয় থেকে শুরু করে হাসপাতাল অনিয়ম-দুর্নীতির কালো ছায়া থেকে বাদ যায়নি কোথাও।

ঠিক তেমনি আন্তর্জাতিক সংস্থার একটি তদন্ত প্রতিবেদন এসেছে দুদকের হাতে। সেখানে বলা হচ্ছে, ২০২০ সালের এপ্রিলে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ যৌথভাবে কোভিড-১৯ মোকাবিলায় ৬০০ মিলিয়ন ডলারের চুক্তি করে। এতে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকেও অতিরিক্ত ১০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পায়।

তবে তদন্ত প্রতিবেদন বলছে, মাস্ক-পিপিই, হাসপাতালের সরাঞ্জমাদি, সচেতনতায় বিজ্ঞাপন ও অ্যাপ নির্মাণে ঠিকাদারি কাজ দেয়ায় তৎকালীন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও পিডি ডাক্তার ইকবাল কবির পদে পদে নানা অনিয়ম করেন। কাজ পাওয়া ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণও মিলেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।

এ অবস্থায় তদন্ত প্রতিবেদনকে আমলে নিয়ে অপরাধীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে দুদককে পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন।

আরবিএস
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে এবং মেয়ের অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদের নামে-বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর