বেক্সিমকোর নামে অর্থ লোপাট

সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে: শ্রম উপদেষ্টা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫ পিএম

বেক্সিমকোকে ব্যাংক ঋণ দেবার সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এর সাথে সংশ্লিষ্ট কেউ বিদেশে চলে গেলে প্রয়োজনে তাদের পাসপোর্ট বাতিল করা হবে।  

বৃহস্পতিবার বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।

এসময় অর্থ লোপাটের সঙ্গে জড়িতদের আত্মসমর্পণ করে তদন্তের মুখোমুখি হওয়ারও আহ্বান জানান শ্রম উপদেষ্টা।

এম সাখাওয়াত হোসেন বলেন, বেক্সিমকোর নামে ব্যাংকগুলো থেকে নেওয়া টাকা কোথায় গেছে সেটাও আমরা জানি না। এর সঙ্গে ১৩টি ব্যাংক জড়িত। প্রত্যেক ব্যাংক, সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- যারা এই টাকা দেওয়ার পেছনে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে। গতকালও আমার তরফ থেকে এ বিষয়ে ব্যর্থহীন ঘোষণা গিয়েছে। এটি আমাদের মিটিং এর কার্যবিবরণীতেও লেখা আছে।

তিনি বলেন, এটা মনে করবেন না যে, বিদেশে চলে গেছেন। বিদেশে যারা গেছেন হয় তারা আসবেন, না হয় সেখানে আটকা পড়বেন। আমি জানি না কি হবে। আমি এরই মধ্যে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি। দরকার হলে তদন্তের পরে তাদের পাসপোর্ট বাতিল করতে হবে।

আমরা এভাবে লোকদের ছেড়ে দিতে পারি না উল্লেখ করে উপদেষ্টা বলেন, যারা এতগুলো শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা তো শান-শওকতে এখানেও আছে বিদেশেও আছে।

শ্রম উপদেষ্টা বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন প্রতিষ্ঠানের ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত ব্যাংক থেকে ঋণ দেওয়ার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। দেশে থাকেন বা বিদেশে থাকেন। যারা বিদেশে চলে গেছেন আমি তাদের অনুরোধ করবো, আপনারা দেশে এসে আত্মসমর্পণ করুন। আর যদি মনে করেন এভাবে চলে যাবে, আগামীতে কি ঘটবে সেটা আল্লাহ জানেন। তাই বলছি আত্মসমর্পণ করুন, তদন্তের মুখোমুখি হন, যদি নির্দোষ হন বিদেশেই থাকবেন।

অনেকে দেশের বাইরে সিটিজেনশিপ কিনেছেন জানিয়ে তিনি যোগ করেন, সিটিজেনশিপ হলেও বাংলাদেশে আইনে সেটা প্রযোজ্য হবে বলে আমি মনে করি। বিদেশে থাকবেন আর এখানে গণ্ডগোলের মধ্যে ফেলবেন সেটা হবে না।

আরবিএস
বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের নামে লন্ডনে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত।
লঞ্চ যাবার ক্ষেত্রে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না উল্লেখ করে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সিরিয়াল ব্রেক করলে ওই লঞ্চের লাইসেন্স...
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান না বুঝে কোনো কথা বলেননি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
বেক্সিমকোর শেয়ার বিক্রি করে কর্মীদের পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ বিষয়ে সিকিউরিটি এক্সচেঞ্জের মাধ্যমে অর্থ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর