বেক্সিমকোর শেয়ার বেচে কর্মীদের পাওনা পরিশোধ: শ্রম উপদেষ্টা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম

বেক্সিমকোর শেয়ার বিক্রি করে কর্মীদের পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ বিষয়ে সিকিউরিটি এক্সচেঞ্জের মাধ্যমে অর্থ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

তিনি বলেন, সব কর্মীর পাওনা ফেব্রুয়ারির মধ্যে এই টাকা থেকে আইন অনুযায়ী দেওয়া হবে। বেতনভাতার পরিমাণ হবে ৫৫০ থেকে ৬০০ কোটি টাকার মতো। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ের অর্থ, বাণিজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠান সমূহের বর্তমান শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। 

এসময় শ্রম উপদেষ্টা বলেন, বেক্সিমকো থেকে লেঅফ হওয়া সব কারখানা বন্ধ হবে।চালু থাকা তিন প্রতিষ্ঠানের তিন জন প্রশাসক পরিবর্তন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারের সিদ্ধান্ত না মানায় প্রশাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, বেক্সিমকোর মোট লোন ৪০ হাজার কোটি টাকা। ৩২টি ফ‍্যাক্টরির মোট লোন ২৯ হাজার ৯২৫ কোটি টাকা। অস্তিত্ববিহীন ১৬ প্রতিষ্ঠানের বিপরীতে লোন রয়েছে ১২ হাজার কোটি টাকা। কীসের ভিত্তিতে ব‍্যাংক লোন দিলো তা ফেব্রুয়ারির মধ‍্যে তদন্ত করে ব‍্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যত্যয় দেখা গেলে সংশ্লিষ্ট কতৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা।
শ্রমিকদের নূন্যতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষাসহ শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে সরকার, এমনিটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, মানবাধিকার এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য।
লঞ্চ যাবার ক্ষেত্রে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না উল্লেখ করে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সিরিয়াল ব্রেক করলে ওই লঞ্চের লাইসেন্স...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর