দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১২:০৯ পিএম

প্রতিবারের মত এবারও জাতীয় ভোটার দিবসে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ বছর ভোটার তালিকায় গত বছরের তুলনায় ভোটার সংখ্যা ১.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জনে দাঁড়িয়েছে।

রোববার (২ মার্চ) আগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

খসড়া তালিকা অনুযায়ী মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন। মহিলা ছয় কোটি তিন লাখ ৬৯ হাজার ৬৬৫। হিজড়া ৯৯৪ জন।

গত বছর দোসরা মার্চে মোট ভোটার সংখ্যা ছিলো ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। সে তুলনায় এ বছর এক দশমিক পাঁচ চার শতাংশ ভোটার বেড়েছে।

প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেছেন, দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছে। সেখানে সবার সহযোগিতা প্রয়োজন।

বাড়ি বাড়ি গিয়ে এখনো ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

‎এবারের জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য, ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গেল ২০ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে ৫০ লাখেরও বেশি মানুষের তথ্য। নতুনদের যুক্ত করার পাশাপাশি মৃতদের বাদ দিয়ে আগামী জুনের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার সংখ্যা নির্ধারিত হবে।

একাত্তর/আরএ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর