ঐকমত্য কমিশনের কাজের জন্য নির্বাচন আয়োজনে বাধা হবে না: আলী রীয়াজ

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৩:১৮ পিএম

ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচন আয়োজনে বাধা হবে না বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব। গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনও একসাথে সম্ভব।

সোমবার (১০ মার্চ) সকালে সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন আলী রীয়াজ।

তিনি জানান, আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনা হবে।

ছয় সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে ১৩ মার্চের মধ্যে রাজনৈতিক দল ও জোটের মতামত জানাতে হবে বলেও উল্লেখ করেন আলী রীয়াজ। তিনি বলেন, মতামত পাওয়ার পর শুরু হবে আলোচনা। ঐকমত্যে পৌঁছে তৈরি হবে ‘জাতীয় সনদ’।

আলী রীয়াজ জানান, সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ ৭০টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার সুপারিশ ২৭টি, বিচার বিভাগ সংক্রান্ত সুপারিশ ২৩টি, জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ ২৬টি এবং দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত ২০টি সুপারিশ ৩৪ রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। তবে পুলিশ সংস্কার কমিশন মনে করে তাদের সুপারিশগুলো প্রশাসনিক ব্যবস্থা মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।

আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলের পাশাপাশি গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ব্যাপারে নাগরিকদের মতামত জানতে চাওয়া হবে।

একাত্তর/আরএ
আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে বলে সংসদকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর