সৌর প্যানেল জায়ান্ট ‘লংগি’ বাংলাদেশে বিনিয়োগ করবে: চীনা রাষ্ট্রদূত

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১১:০৮ এএম

বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান ‘লংগি’ বাংলাদেশে অফিস স্থাপন এবং সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে গত ডিসেম্বর মাসে চীনের শীর্ষস্থানীয় কয়েকটি সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেন। সেসময় তারা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখেন।

বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব (উৎপাদন কেন্দ্র) গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে অধ্যাপক ইউনূস চীনা কোম্পানিগুলোকে তাদের উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশ সফরকারী কোম্পানিগুলোর মধ্যে অন্তত দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে লংগিও রয়েছে।

রোববার (১৬ মার্চ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন।

এসময় রাষ্ট্রদূত বলেন, চীনা কোম্পানি দুটি খুব শিগগিরই বাংলাদেশে বিনিয়োগ করবে।

ইয়াও ওয়েন বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতনের পর থেকে চীনা কোম্পানিগুলো বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী হয়ে উঠেছে। বর্তমানে বহু চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের অপেক্ষায় রয়েছে এবং শিগগিরই একটি বিশেষ চীনা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু হবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর হবে দুই দেশের ৫০ বছরের দীর্ঘ সম্পর্কের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর। বাংলাদেশ ও চীন ‘বিশ্বস্ত’ এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তাদের সম্পর্ক আরও গভীর করতে চলেছে।

অধ্যাপক ইউনূস আরো বেশি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে স্বাগত জানান এবং বলেন, যেসব কোম্পানি পশ্চিমা দেশে পণ্য রপ্তানি করতে চায়, তাদের জন্য বাংলাদেশ শীর্ষস্থানীয় উৎপাদন কেন্দ্র হতে পারে।

একাত্তর/আরএ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন অন্য কারও হস্তক্ষেপ মেনে নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ফলে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানো হবে। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর