এগারো হাজার প্রবাসী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১২:৪৪ পিএম

নতুন করে এগারো হাজার ৭৮৩ জন প্রবাসী বাংলাদেশিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সাত দেশে কাজ চলছে। আরো ৩৩ দেশে পর্যায়ক্রমে ভোটার রেজিস্ট্রেশন শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৭ মার্চ) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত ১৯ দেশের মিশন প্রধানের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। পরে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিস ইলেকশন ডাটাবেইজে সার্ভার স্টেশন নির্মাণের উদ্যোগ নিচ্ছে ইসি। ২০২৮ সালের মধ্যে এ কাজ শেষ করার পরিকল্পনা আছে। ব্যয় হবে ৪১.৪০ মিলিয়ন ডলার।

মো. সানাউল্লাহ বলেন, আমাদের বর্তমান কার্যক্রম, গণতান্ত্রিক উত্তরণ, সংসদ নির্বাচনের প্রস্তুতি জানিয়েছি। প্রবাসীদের ভোটে সহায়তা চেয়েছি। ওআইসিভুক্ত দেশগুলো প্রবাসী ভোটে সহায়তা করবে। সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবেন তারা।

তিনি বলেন, ওআইসিভুক্ত দেশের মিশন প্রধানদের সাথে কথা বলে বুঝেছি প্রক্সি ভোট মন্দের ভালো। এপ্রিল মাসের ৮ তারিখ এ বিষয়ে বিশেষজ্ঞদের সাথে ওয়ার্কশপ আয়োজন করবে ইসি।

একাত্তর/আরএ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর