স্বাধীন পররাষ্ট্রনীতি চর্চার উদাহরণ হবে প্রধান উপদেষ্টার চীন সফর

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৫:০২ পিএম

বাংলাদেশ যে স্বাধীনভাবে তার পররাষ্ট্রনীতি চর্চা শুরু করেছে প্রধান উপদেষ্টার চীন সফর সেটির বড় উদাহরণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত ও যুক্তরাষ্ট্র যদি এই সফরকে তাদের সীমাবদ্ধ দৃষ্টিকোণ থেকে দেখে তাহলে সেটি হবে দুঃখজনক। দেশের ইতিবাচক পরিবর্তনগুলোর সাথে তাল মিলিয়ে পরাশক্তিগুলোকে বাংলাদেশ সম্পর্কিত নীতি গ্রহণ করা উচিত বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। 

বাংলাদেশের কাছে চীন বছরে ৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। বাংলাদেশের সড়ক অবকাঠামোসহ বিভিন্ন বড় বড় প্রকল্পে আছে চীনের অংশ গ্রহণ। নানা ক্ষেত্রে দেশটির ব্যবসায়ীদের বিনিয়োগও চলমান। ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে আছে চীনের পরাশক্তিগত লড়াই। সেই লড়াইয়ের দৃষ্টিকোণ থেকে দেশ দুটি তাদের বন্ধু দেশের মধ্যেও চায় মেরূকরণ। 

এমন বাস্তবতায় প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে আছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এই সফরে কিছু সমঝোতা স্মারক সই হবে। চিকিৎসা, সামরিক, জ্বালানি, বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পখাতের জন্য যাকে আশাব্যঞ্জক বলেই মনে করছে সরকার। 

সম্প্রতি এক ব্রিফিংয়ে এই সফরকে বিশেষ বার্তা বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র সচিব। আর, বিশ্লেষকরা বলছেন এটি দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি চর্চায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহাব এনাম খান ও নাঈম আশফাক চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমের সাথে ইউনূস সরকারের সম্পর্ক ভাল। তবে অনেকগুলো অমীমাংসিত ইস্যু ও শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে সম্পর্কটাকে উষ্ণ বলা চলে না। তবে চীন সফর স্বাধীন পররাষ্ট্রনীতির চর্চার উদাহরণ হয়ে উঠবে। 

সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন চীন তাদের প্রতিদ্বন্দ্বী, শত্রু নয়। ১৯ মার্চ রয়টার্সের প্রতিবেদন বলছে ৫ আগস্টের পর ভারত ভিসা সংকুচিত করায় চীনে ছুটছেন বাংলাদেশিরা।

 

এআরএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, সার্ভিস সেন্টার ও তিনটি প্লাটফর্মের সূচনায় ফলপ্রসূ হয়েছে চীন সফর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর