বড় সংস্কার করছি, চীনের সমর্থন খুব দরকারি: ড. ইউনূস

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ পিএম

খুব বড় রকমের সংস্কার করছি, যে কারণে চীনের সহায়তা ও সমর্থন খুব দরকারি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মাদ ইউনূস। চীন সফরকালে সেদেশের গণমাধ্যম সিএমজি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন।

প্রফেসর ইউনূস জানান, মেরামতি কাজ নয়, পৃথিবীকে বাঁচাতে হলে নতুন করে সব গড়তে হবে।

গত ২৬ থেকে ২৯ মার্চ চীন সফর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। চীনে অবস্থান করার সময় দেশটির সরকারি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। প্রধান উপদেষ্টা এসময় জানান বর্তমান সভ্যতা আত্মহননকারী, পৃথিবীকে রক্ষার জন্য তিন শূন্যের পৃথিবী গড়তে হবে।

অধ্যাপক ইউনূস জানান, তরুণরা আগামী দিনের নতুন পৃথিবী গড়বে, তাদের জন্য সুযোগ করে দিতে হবে।

প্রধান উপদেষ্টা জানান, চীনের সাথে তার সম্পর্ক খুব গভীর। দেশে যখন সংস্কার করছেন তখন তিনি চীনের সমর্থনকে খুব দরকারি বলেও মন্তব্য করেছেন।

ড. ইউনূস বলেন, মানুষকে বাধাগ্রস্ত নয়, নতুন পৃথিবী গড়তে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে হবে।

একাত্তর/আরএ
বাংলাদেশের শিক্ষা খাতের গুণগত মানোন্নয়ন, শিক্ষাক্রম সংস্কার এবং মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নে এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেয়া থেকে বিরত রয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা। এই সিদ্ধান্তের পেছনে বিদ্যমান সংবিধানের আইনি...
দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় দেওয়া এই ভাষণে তিনি গত দেড় বছরের...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর