শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষাক্রম সংস্কারে সরকার ও কেমব্রিজ

আপডেট : ১৮ জুন ২০২৬, ০২:৩৪ পিএম

বাংলাদেশের শিক্ষা খাতের গুণগত মানোন্নয়ন, শিক্ষাক্রম সংস্কার এবং মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নে এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।

বৃহম্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল এডুকেশনের ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে কেমব্রিজের প্রতিনিধি দল বাংলাদেশের শিক্ষা খাতের সামগ্রিক উন্নয়ন, বিশেষ করে ইংরেজি শিক্ষার মানোন্নয়ন, প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করা এবং দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়নে সরাসরি সহযোগিতার প্রস্তাব দেয়।

প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিক্ষকদের পেশাগত মানোন্নয়নের জন্য সরাসরি শিক্ষক প্রশিক্ষণ, আন্তর্জাতিক মানের সার্টিফিকেট কোর্স, শিক্ষণ-পদ্ধতিভিত্তিক প্রশিক্ষণ এবং স্কুল লিডারশিপ বা বিদ্যালয় নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি পরিচালনার বিষয়ে গভীর আগ্রহ দেখায়।

তারা শিক্ষা সংস্কারে তাদের বৈশ্বিক অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মানদণ্ড বাংলাদেশের সাথে ভাগাভাগি করার প্রতিশ্রুতি দেন। এ সময় প্রতিনিধি দল বর্তমান সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ উদ্যোগসহ শিক্ষা খাতের বিভিন্ন সংস্কারের প্রশংসা করেন এবং এ দেশের শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার ওপর আস্থা প্রকাশ করে।

কেমব্রিজ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের দূরদর্শী শিক্ষা উন্নয়ন পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন, বর্তমান সরকার শিক্ষাকে কেবল তাত্ত্বিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বাস্তবমুখী, কর্মসংস্থানমুখী এবং সরাসরি শিল্পখাত বা ইন্ডাস্ট্রির চাহিদার সাথে সংশ্লিষ্ট করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা এবং কারিগরি শিক্ষার ব্যাপক সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

মাহ্দী আমিন আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় দক্ষ করলেই চলবে না, বরং তাদের সুনাগরিক, সৃজনশীল ও নেতৃত্বগুণসম্পন্ন হিসেবে গড়ে তুলতে হবে। আর এ জন্য শিক্ষার সাথে ক্রীড়া, সংস্কৃতি এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গভীরভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বিএনসিসি এবং রোভার স্কাউট কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও কার্যকর করার প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করেন।

শিক্ষা ব্যবস্থার খোলনলচে আমূল বদলে ফেলার জন্য দক্ষ শিক্ষকমণ্ডলীর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণই হলো অন্যতম প্রধান চাবিকাঠি। আধুনিক ও আন্তর্জাতিক শিক্ষণ-পদ্ধতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের বাস্তবতায় একটি টেকসই ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। বৈঠক শেষে উভয় পক্ষই দেশের সার্বিক শিক্ষা খাতের রূপান্তরে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, কেমব্রিজের এই প্রতিনিধি দলে রড স্মিথের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন অরুণ রাজামানি, বিনয় শর্মা এবং সারওয়াত মাসুদা রেজা।

এআরএস
সারাদেশে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ...
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেয়া থেকে বিরত রয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা। এই সিদ্ধান্তের পেছনে বিদ্যমান সংবিধানের আইনি...
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গৃহীত প্রধান সংস্কার উদ্যোগগুলো নিয়ে ‘রিফর্ম বুক’ নামে একটি বই প্রকাশ করেছে সরকার। বইটিতে ২০২৪ সালের আগস্ট থেকে শুরু করে বিভিন্ন খাতে নেওয়া সংস্কারের...
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
তথ্যপ্রযুক্তির অবাধ বিকাশ এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে তৈরি হওয়া বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ-কে সাহস, কৌশল ও সর্বাধুনিক প্রযুক্তিতে সব...
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারানোর ধাক্কাটা যেন এখনো হজম করতে পারছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বমঞ্চের শুরুতেই এমন হোঁচটের পর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর