দুই থানার নাম থেকে ‘বঙ্গবন্ধু’ বাদ, নতুন নামকরণ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৮:১১ পিএম

যমুনা সেতুর পূর্ব পাড়ে ‘বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা’ ও পশ্চিম পাড়ে ‘বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা’র নাম থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে নতুন করে নামকরণ করা হয়েছে। থানা দুটির নাম দেওয়া হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’ ও ‘যমুনা সেতু পশ্চিম থানা।’

মঙ্গলবার (৮ এপ্রিল) দুই থানার নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সেতুর পূর্ব পাশের থানাটি টাঙ্গাইল জেলা এবং পশ্চিম পাড়ের থানাটি সিরাজগঞ্জ জেলার অধীন।

বঙ্গবন্ধুর নাম যুক্ত থাকায় এরই মধ্যে ‘বঙ্গবন্ধু সেতু’র নাম পরিবর্তন করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি নাম পরিবর্তনের এই সেতুর নাম হয়েছে ‘যমুনা সেতু্’।

একাত্তর/এসি
কৃষক কার্ডের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এসময় ১৫ জনকে কৃষককে...
আগামী পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
যমুনা সেতুর ওপর দিয়ে দ্রুত গতিতে রেল চলাচলের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। মঙ্গলবার (১৮ মার্চ) উদ্বোধন হতে যাচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ এবং বাংলাদেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও...
রমজান মাসে লোডশেডিং এড়াতে সরকারের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফাওজুল কবির খান।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর