শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফেরাতে কাজ শুরু করেছে দুদক

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ দুর্নীতি মামলার পলাতক আসামিদের দেশে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে চুক্তি করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

তিনি বলেন, টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করা হবে।

গেলো বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়।

এসব মামলায় আদালত বিভিন্ন সময়ে অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাতিল করা হয় শেখ হাসিনার পাসপোর্ট। এছাড়াও নির্বাচন কমিশন (ইসি) শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) 'লক' করে দিয়েছে।

আরবিএস
ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে সহিংসতা উসকে দেওয়া বা জনগণকে হুমকি দেওয়ার সুযোগ বন্ধ করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশি কূটনীতিক, বিশ্লেষক ও ওয়াশিংটনের সাবেক সাংবাদিক মুশফিকুল ফজল...
ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরকে...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা খতিয়ে...
ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন...
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এবং অ্যাডাপটেশন ফান্ড থেকে সরাসরি অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী...
নোয়াখালীর চাটখিল উপজেলায় শ্রমিক দল নেতা মোহাম্মদ রাসেল (৩২) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে আইনপ্রয়োগকারী সংস্থা। পরকীয়া ও পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের...
ব্রাহ্মণবাড়িয়ার কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় আখাউড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়, যা স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর...
বাগেরহাটের মোল্লাহাটে একটি মাদ্রাসাসংলগ্ন মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে এবং ভুক্তভোগী শিশুদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর