এফটিএ নিয়ে কানাডার সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ

আপডেট : ০৬ মে ২০২৫, ১২:৫২ পিএম

আগামীতে কানাডার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে সংলাপ করতে চায় বাংলাদেশ। ঢাকা সফররত কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিলের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল সোমবার (৫ মে) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে পররাষ্ট্রসচিব এ বিষয়টি উত্থাপন করেন।

অন্যদিকে কানাডাকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বছর ব্যবধানে পল থোপিলের ঢাকা সফর বাংলাদেশের সঙ্গে কানাডার ক্রমবর্ধমান সম্পৃক্ততার বিষয়টি পুনর্ব্যক্ত করে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতার মতো বিস্তৃত দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

সরকারের বহুমুখী অর্থনৈতিক সংস্কারের কথা তুলে ধরে পররাষ্ট্রসচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অবকাঠামো, ওষুধ, প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানির মতো সম্ভাব্য খাতে কানাডিয়ান বিনিয়োগকে উৎসাহিত করেন। সরকারের চলমান সংস্কারের প্রশংসা করে পল বাংলাদেশে কানাডিয়ান কোম্পানিগুলোর আগ্রহ প্রকাশ করেন।

উভয়পক্ষ তিন বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের স্থিতিশীল প্রবৃদ্ধিকে স্বাগত জানায়। পররাষ্ট্রসচিব বাংলাদেশি রপ্তানির জন্য কানাডার শুল্কমুক্ত, কোটামুক্ত (ডিএফকিউএফ) বাজারে প্রবেশাধিকারের প্রশংসা করেন এবং একটি বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও প্রচার চুক্তি (এফআইপিএ) নিয়ে চলমান প্রযুক্তিগত আলোচনা এবং অদূর ভবিষ্যতে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে সংলাপ শুরু করার সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। একই কথা উল্লেখ করে পল বলেন, কানাডিয়ান বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধিতে বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও প্রচার চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পররাষ্ট্র সচিব শিক্ষা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের সুবিধার্থে শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি রোহিঙ্গাদের জন্য কানাডার মানবিক সহায়তার প্রশংসা করেন এবং মিয়ানমারে তাদের টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহায়তা একত্রিত করার আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশে কানাডার হাইকমিশনার অজিত সিং উপস্থিত ছিলেন।

আরবিএস
পারস্পরিক বাণিজ্য চুক্তির মধ্যে যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে সেটিতে জোর দিচ্ছে সরকার। আলোচনা এবং মেকানিজম বাড়িয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়াই হবে সরকারের লক্ষ্য।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন।
পাট শিল্পের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে যেতে চাই উল্লেখ করে বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাট খাতের ভুলের পুনরাবৃত্তি বস্ত্র খাতে হবে না।
‎পাঁচ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। এতে ঢাকার নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং আঙ্কারার নেতৃত্বে আছেন সফররত পররাষ্ট্রসচিব বেরিস...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর