ইতালিতে বৈধ অভিভাসনে চার বিষয়ে গুরুত্ব, সমঝোতা সই

আপডেট : ০৬ মে ২০২৫, ০৫:৩৩ পিএম

বাংলাদেশ ও ইতালির মধ্যে বৈধ অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারকে সই হয়েছে। ঢাকায় সফররত ইতালির মন্ত্রী ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল এই চুক্তিতে সই করেন।

এতে সিজনাল ও নন-সিজনাল কর্মীদের জন্য ভিসা কোটাবৃদ্ধি, যৌথ ওয়ার্কিং টিম গঠন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন ও ভিসা প্রসেসিং দ্রুততর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সমঝোতা সই অনুষ্ঠানে বাংলাদেশি কর্মীদের জন্য ইতালিতে চাকরির সুযোগ বাড়ানোর পাশাপাশি স্কলারশিপের পরিমাণ বাড়ানোরও প্রস্তাব করা হয়। একই সঙ্গে ইতালিকে অনুরোধ করা হয়েছে যেন বাংলাদেশকে ‘হাই-রিস্ক’ দেশের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

এছাড়া সৌদি আরব সফরের কথাও তুলে ধরেন উপদেষ্টা। জানান, আকামার মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয়েছে এবং জর্ডানে পুরুষ কর্মী পাঠানোর ব্যাপারেও আলোচনা হয়েছে। জর্ডানে অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ রয়েছে বলেও জানানো হয়েছে।

এই সমঝোতা স্মারক দুই দেশের মধ্যে কর্মী পাঠানো ও অভিবাসন ব্যবস্থাকে আরও সুষ্ঠু ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একাত্তর/এসি
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩ শতাংশ বাংলাদেশিই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হয়। আর নির্যাতনের শিকার প্রায় ৮০ ভাগ। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের। সিআইডি বলছে, মানবপাচারের সাথে...
লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে...
ইতালির রাজধানী রোমে দুইদিনের সরকারি সফর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সকালে দেশে ফিরেছেন।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর