সোমবার ছয় বিভাগে বৃষ্টি ও তিন ডিগ্রি পর্যন্ত তাপ কমার আভাস

আপডেট : ১১ মে ২০২৫, ১১:০২ পিএম

তীব্র গরমে অস্বস্তিসহ ঘুম উড়ে যাওয়া বাঙালির জীবনে স্বস্তি নিয়ে এলো বৃষ্টি। রোববার (১১মে) দেশের অন্তত ৬০ জেলায় বয়ে চলা তাপপ্রবাহের মধ্যে অনেক জেলায় বৃষ্টির দেখা মিলেছে।

আবহাওয়া অফিসের সূত্র জানিয়েছে, রোবাবর ঢাকার কয়েক জেলাসহ ময়মনসিংহ বিভাগের চার জেলা, সিলেট বিভাগের চার, কিশোরগঞ্জ, নরসিংদী, রাঙামাটি, কুমিল্লা, বাহ্মণবাড়িয়া ও পঞ্চগড়, চট্টগ্রাম, রাজশাহী এবং আরও কয়েক জেলায় বজ্রসহ শিলা বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (১২ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত থাকতে পারে।

 সোমবার খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে রোববার রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর এবং শেরপুর জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হয়ে পারে।

এই সপ্তাহের বাকি দিনগুলোতে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড়ের আভাস রয়েছে। তবে তাপপ্রবাহও থাকবে। যে তাপপ্রবাহ বইছে তা ধীরে ধীরে কমবে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক আ ডিগ্রি।

একাত্তর/এসি
আকাশ কখনো মেঘলা, আবার কখনো মুহূর্তের বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। সামান্য বৃষ্টির পরপরই চারপাশ মেতে উঠছে চরম ভ্যাপসা গরমে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের...
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে প্রবল বৃষ্টির কারণে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর