চলতি মাসের শেষে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আপডেট : ১৯ মে ২০২৫, ০৬:৪১ পিএম

চলতি মাসে দেশের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাত হবে। সিলেট, ময়মনসিংহ ও রংপুরে বৃষ্টির মাত্রা বেশি হবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সারাদেশে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তাতে গরমের তীব্রতা কমবে। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে হতে পারে অতি বৃষ্টি। 

পাশাপাশি চলতি মাসের শেষ নাগাদ বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হবে সেটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। তবে, এই ঘূর্ণিঝড় বাংলাদেশের জন্য শঙ্কার কোন কারণ হবে না বলেই মনে করছে আবহাওয়া অধিদপ্তর। 

আকাশে জমতে শুরু করেছে মেঘ। জানান দিচ্ছে বর্ষা আসছে। বর্ষার আগমনীতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরী হবার শঙ্কা আছে। যা প্রতি বছর বর্ষার আগে একটি নিয়মিত ঘটনা।

চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তি সঞ্চয়ের আগেই শুরু হচ্ছে বর্ষা। ফলে এই ঘূর্ণিঝড় খুব বড় হবার শঙ্কা কম বলে মনে করছেন আবহাওয়াবিদ।

আবহাওয়াবিদ তরিফুল কবির খান বলেন, সেই ঘূর্ণিঝড়টি কোন কোন দেশের কোন উপকূলে আঘাত হানবে, এটির শক্তিই বা কেমন হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস জানিয়েছে, ১৬ মে থেকে ২২ মে-র মধ্যে আন্দামান উপকূলে একটি নিম্নচাপের সৃষ্টি হবে। ২৩ মে থেকে ২৮ মে-র মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড় 'শক্তি'-তে রূপান্তরতি হতে পারে। 

যদি ঘূর্ণঝড়টি স্থলভাগে আছড়ে পড়ে তাহলে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা প্রভাবিত হবে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা এবং চট্টগ্রামেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানা গিয়েছে।

এদিকে, আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা চলতি মে মাসের শেষ সপ্তাহে স্থলভাগে আঘাত হানতে পারে। সম্ভাব্য সময়সীমা ২৭ থেকে ৩০ মে পর্যন্ত।

এই সময়ে ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা উপকূল এবং মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

একাত্তর/এসি
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসঙ্কেত দেখাতে বলা...
আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার (৮ জুলাই) দুপুর দুইটা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের...
লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর