বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৪:০৬ পিএম

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে তিন বছরের জন্য চুক্তি সই করেছে বাংলাদেশ-ওএইচসিএইচআর।

এর আগে ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের একটি মিশন স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৭ জুলাই) উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশে ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়’-এর মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

অপরদিকে, একই দিন ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তকে যেকোনো মূল্যে প্রতিহতের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফতে মজলিস নামে ইসলামী রাজনৈতিক দল। শুক্রবার জুম্মা নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ করে এ ঘোষণা দেন তারা।

একাত্তর/এসি
গেলো সরকারের মদদে জুলাই গণঅভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। জাতিসংঘ মৃত্যুদণ্ডের পক্ষে নয় মন্তব্য করে তিনি বলেন, তবে বিচার হতে হবে।
১৩ নভেম্বর সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চতুর্থ ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) করা হয়েছে
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত বিষয়ক রেজুলেশনে ভোট দেয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। ওই রেজুলেশনটির পক্ষে ভোট দিয়েছে ৯৩ দেশ, বিপক্ষে ২৪।  বাংলাদেশসহ ৫৮ দেশ ভোট...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর