আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১১:৩৬ পিএম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদী মতাদর্শ আর যাতে কখনো ফিরে আসতে না পারে সেজন্য সকল ধর্ম ও বর্ণের মানুষকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। 

সোমবার (২১ জুলাই) বিকেলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আয়োজনে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ উপলক্ষ্যে যাত্রাবাড়ির জামিয়া মাহমুদিয়া মাদ্রারাসা প্রাঙ্গণে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্য উপদেষ্টা বলেন, দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষই কোনো না কোনোভাবে মজলুম হয়েছে। ফলে এখন সবচেয়ে প্রয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মজলুম মানুষের মধ্যে একটি ঐক্য গড়ে তোলা। সেই ঐক্য হতে হবে জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে, যাতে আওয়ামী লীগের ফ্যাসিবাদী মতাদর্শ আর কখনো বাংলাদেশে ফিরে আসতে না পারে।

মাহফুজ আলম বলেন, গত ৫৩ বছর ধরে মাদরাসার শিক্ষার্থীদের প্রতি শিক্ষাব্যবস্থায় বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি বজায়ে ছিল। রাষ্ট্রীয় নীতিতে ইসলামফোবিয়া, আলেম ও শিক্ষার্থীদের প্রতি অবজ্ঞা ও বিদ্বেষ জায়গা করে নেয়। বিশেষ করে গত ১৫ বছরে এই বিদ্বেষ প্রাতিষ্ঠানিক রূপ পায়। এমনকি তাদের মৃত্যুকেও রাষ্ট্র ‘এক্সপেন্ডেবল’  বা ‘মরে গেছে তো কী হয়েছে? মনে করেছে।

উপদেষ্টা বলেন, শাপলা চত্বরে নির্বিচারে গুলি করে এক রাতেই অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছিল। আমরা ৬০-৭০ জনের কথা জানলেও সেই সংখ্যাটা আরও বেশি। ওই রাত্রেই সবাইকে ঢাকা থেকে বের করে দিয়ে ঢাকা শহরকে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা মুক্ত করা হয়েছে বলে জাস্টিফিকেশন দেয়া হলো

ফ্যাসিস্ট শেখ হাসিনার আগের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ৯৬ এর আমলে ব্রাহ্মণবাড়িয়াতে শাইখুল হাদিস আজিজুল হক থেকে শুরু করে অনেক আলেম ওলামাকে গ্রেফতার করা হয়েছিল। গত ৫০ বছরের রাষ্ট্রের পলিসি ছিল সবসময় আলেম ওলামাদেরকে আলাদা করা। মাদরাসার শিক্ষার্থীদের শহীদের সংখ্যা শতাধিক দেখে বুঝতে পারি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে কত ঘৃণা ও ক্ষোভ জমেছিল। এই ব্যবস্থাকে মূলোৎপাটনে কত আকাঙ্ক্ষা তাদের মনে ছিল যে তারা তাদের জীবন কোরবানি করে দিয়েছে। আমরা তাদের আজকে সশ্রদ্ধ সালাম ও আত্মার মাগফেরাত কামনা করি।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর