মা-বাবাদের কী জবাব দেবো? নিজেদেরই দিতে পারছি না: প্রধান উপদেষ্টা

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১০:৩১ পিএম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিওবার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

সোমবার (২১ জুলাই) রাতে দেওয়া ওই ভিডিওবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আমার বলার কোনো ভাষা নেই। কীভাবে শুরু করবো সেটাও বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজ হতবাক। এরকম একটা কাণ্ড ঘটতে পারে আমরা কেউ কল্পনাও করিনি, কারও ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য চ্যালেঞ্জ আমাদের হঠাৎ গ্রহণ করতে হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে, ছোট ছোট শিশুদের ওপর ঝাঁপিয়ে পড়লো, আগুনে পুড়ে মরলো, মা-বাবাদের আমরা কী জবাব দেবো? কী বলবো তাদের? আমরা নিজেদেরকেই তো জবাব দিতে পারছি না।

তিনি বলেন, অজানা শিশুদের ছবি ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব, বাকরুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনও কাটেনি, এখনও লাশ আসছে হাসপাতালে। এখনও হাসপাতালে মারা যাচ্ছে, এখনও বাবা-মা সন্তান খুঁজে বেড়াচ্ছে। তাদের কোনোদিন আর চেনা যাবে কিনা, যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা, পৃথক করার তো কোনও উপায় নেই। এরা আমাদের সবারই সন্তান, হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেলো। আমরা অবশ্যই তদন্ত করবো, তদন্তে তো আর তারা ফিরে আসবে না।

ভিডিওবার্তায় ড. ইউনূস আরও বলেন, আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে। সব হাসপাতালে মানুষ ছুটে আসছেন। আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না। কারণ আহতদের জন্য এটা ভালো না। তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমাদের ভিড় থেকে তাদের শরীরে কী রোগ ছড়িয়ে পড়বে তা বলা মুশকিল। কাজেই দূরে থেকে দোয়া করেন সবাই। আমরা বাবা-মাসহ সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আপনারা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমরাও নিজেদের মনকে সান্ত্বনা দিচ্ছি। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, পুরো জাতি আপনাদের সঙ্গে আছে।

মঙ্গলবার শোকদিবস পালনের কথা জানিয়ে তিনি বলেন, আমরা শোকদিবস ঘোষণা করেছি। আগামীকাল শোকদিবস। আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করবো, তাদের আত্মার শান্তি কামনা করবো, তাদের রুহের জন্য মাগফেরাত কামনা করবো। আল্লাহ আপনাদের শান্তি দিক। জাতির সবাইকে, যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে আল্লাহ শান্তি দিক। তাদের জন্য আমরা সবাই দোয়া করছি। আল্লাহ এই শিশুদের জান্নাতবাসী করুন।

একাত্তর/এসি
টাইমলাইন: উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় দেওয়া এই ভাষণে তিনি গত দেড় বছরের...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতার হাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তা পৌঁছে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর