গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া এই সরকারের প্রধান কাজ: প্রেস সচিব

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৫:২৪ পিএম

একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে উল্লেখ করে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এর মধ্যে সংস্কার এবং বিচারও অন্তর্ভুক্ত রয়েছে। এজন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, গত ৫ আগস্ট এর পরে বর্তমান অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এই দ্বিতীয় অধ্যায়ের আজ ছিলো উপদেষ্টা পরিষদের প্রথম সভা। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ট্যারিফ কমানোর জন্য বাণিজ্য উপদেষ্টা এবং গত এক মাস জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তির বিভিন্ন কর্মসূচি সুচারুরূপে বাস্তবায়নের জন্য সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়।

প্রেস সচিব বলেন, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক পত্র দেয়ার মাধ্যমে নির্বাচনের কার্যক্রম শুরু হল। এখন নির্বাচন কমিশন দিনক্ষণ ঠিক করবে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান বিষয়ে তারা তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করবে।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে পুলিশের পাশাপাশি আনসার বিডিআর এবং আর্মিকে কিভাবে আরো বেশি করে সংযুক্ত করা যায় সেটাও সরকার আন্তরিকভাবে বিবেচনা করছে।

শফিকুল আলম বলেন, শেখ হাসিনা সরকারের পতনকালে গত বছর আমাদের খাদ্যের মজুদ ছিল ১৮ লাখ টন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে এই মজুদ দাঁড়িয়েছে ২১ লাখ টনে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক ছিল গত এক বছরে। অন্তর্বর্তী সরকার সাতটি সংস্কার কমিশন গঠন করেছে। সেই কমিশনের প্রস্তাব মতে ১২১ টি প্রস্তাবের মধ্যে ১৬টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। ৮৫টি বাস্তবায়নের প্রক্রিয়ায় আছে। বাকি ১০টি আদৌ বাস্তবায়নযোগ্য কি না সেটা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

প্রেস সচিব বলেন, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন নিয়ে একটি দাবি ছিল দীর্ঘদিনের। আজকের উপদেষ্টা পরিষদের সভায় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ফ্রন্টিয়ার টেকনোলজি  ইউনিভার্সিটি নামকরণের সিদ্ধান্ত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের আমলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো উল্লেখ করে তিনি বলেন, পুলিশ আগের চেয়ে অনেক একটিভ হয়েছে এবং যেহেতু একটি অন্তর্বর্তী সরকার চলছে সেজন্য আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে। চার বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে, ফরেন রিজার্ভ বেড়েছে।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আমরা চাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতেই তার বিচার কাজ সম্পন্ন হোক। আমাদের বৈদেশিক উপদেষ্টাও বলেছেন তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে চেষ্টা অব্যাহত থাকবে। বিবিসি এবং আলজাজিরার অনুসন্ধানী রিপোর্ট উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা প্রটেষ্টরদের (আন্দোলনকারীদের) গুলি করে মারার বিষয় কিভাবে নির্দেশ দিয়েছে আপনারা সেই রিপোর্টগুলোতে দেখেছেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই শেখ হাসিনার বিচার করা হবে।

প্রেস সচিব বলেন, নির্বাচনের পাশাপাশি সংস্কার  এবং বিচারও সরকারের অগ্রাধিকার কাজের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে রয়েছে। তিনি বলেন, আগের জাতীয় নির্বাচনগুলোতে আমরা দেখেছি ৮ লাখের মতো ফোর্স মোতায়েন ছিল। এবার জাতীয় নির্বাচনে আরও ৪০ থেকে ৫০ হাজার বেশি ফোর্স মোতায়েন করা যায় কি না এবং আর্মি আরও ৬০ হাজার মোতায়েন করা যায় কি না তা সরকার গুরুত্বের  সঙ্গে বিবেচনা করছে।

তিনি আরো বলেন, ২০২৪ সালের ৮ই আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার ৩১৫ টি সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ২৪৭ টির বাস্তবায়ন হয়েছে। যা শতকরা প্রায় ৭৮ দশমিক ৪১ শতাংশ। এবং এটি গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। স্বাধীনতার পরের কোন সরকারের জন্য এটি রেকর্ড।

জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামীর লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচন ঘনিয়ে আসলে কারো কোন অভিযোগ থাকবে না।

এআরএস
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর