প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের ভূমিকা রয়েছে: উপদেষ্টা

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৬:৪১ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রশাসন ও শিক্ষকদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

‘কিশোরগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি শনিবার (২৩ আগস্ট) এ কথা বলেন।

কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে।

উপদেষ্টা বলেন, গণমাধ্যম কর্মীরাও আমাদের শিক্ষা পরিবারেরই সদস্য। বিভিন্ন বিদ্যালয়ে যে সকল সমস্যা রয়েছে সেগুলোর বিষয়ে জানতে আমরা অনেক সময়ই সাংবাদিকদের ওপর নির্ভর করি। তাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আমরা সেগুলোর সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারি। তাই সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা যদি নৈতিক শিক্ষার মাধ্যমে গড়ে ওঠে তবে সে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। নৈতিকতা শিক্ষার একটি ভালো উপায় হচ্ছে- বিভিন্ন গল্প-কাহিনী ও সাহিত্য। পাশাপাশি,  নৈতিক জীবনযাপনে অভ্যস্ত করে গড়ে তোলা।

এছাড়াও শিশুদের মাঝে একাত্মবোধ, মমত্ববোধ ও শৃঙ্খলাবোধ জাগ্রত করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ, শিশুরা শিক্ষকদেরকে আদর্শ হিসাবে দেখে বেড়ে ওঠে। তাই, প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের কাছে নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে।

উপদেষ্টা এ সময় শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠ্যপুস্তকের পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন।

একাত্তর/আরএ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর আওতায় সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে এগিয়ে এনে আগামী ১ অক্টোবর...
দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে আগামী বছর থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সকল আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষা একই দিনে এবং অভিন্ন (একক) প্রশ্নপত্রে...
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য বর্তমানে পাঁচটি প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি পিইডিপি-৫সহ আরও...
চলতি বছরের জুলাই মাস থেকে বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর