সড়কে দ্রুত ইলেকট্রিক বাস নামাতে কাজ চলছে: পরিবেশ উপদেষ্টা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

চলতি নভেম্বরেই বৈদ্যুতিক বাস আনার ব্যাপারে উপদেষ্টা সভায় কথা বলতে চান বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, যত দ্রুত ইলেকট্রিক বাস রাস্তায় নামানো যায় সে ব্যাপারে মন্ত্রণালয়কে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

‎রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের তৃতীয় এনডিসি কর্মশালায় তিনি এ কথা বলেন।

এবারের এনডিসিতে তরুণদের যুক্ত করার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

রিজওয়ানা  অভিযোগ করে বলেন, ওয়েস্ট ম্যানেজমেন্টে ইনভেস্ট করতে অনেকে অনাগ্রহী, সবার আগ্রহ কেবল মেগা প্রজেক্টের দিকে। এ জায়গায় পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।

এছাড়াও দেশে ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই বলে মন্তব্য করে তিনি বলেন, নতুন করে বেশ কিছু পদক্ষেপ নেবে পরিবেশ অধিদপ্তর।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
আগামী নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর