দুর্গাপূজায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে কাজ করছে ১ লাখ ৭৩ হাজার জন

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১০:৩৯ এএম

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন, প্রতিটি পূজা মণ্ডপে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সহায়তা ডেস্ক’ চালু রাখা হয়েছে। এছাড়াও দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সারাদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে ১ লাখ ৬৪ হাজার ৫২৪ জন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ৯ হাজার ৩৫৩ জনসহ মোট ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে এস মুরশিদ জানান, নতুন বাংলাদেশে সব ধর্মীয় উৎসবই ভয়হীন ও আনন্দময় পরিবেশে পালন করা হবে।

তিনি ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সকল ধর্ম-বর্ণ-গোত্রের নাগরিকদের মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশপাশি নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ মনোযোগী হওয়ার অনুরোধ করেন।

এ সময় মন্দিরে আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপদেষ্টা। দর্শনার্থীরা জানান, শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং তারা ভক্তিভরে ধর্মীয় উৎসব পালন করতে পারছেন।

শারমীন এস মুরশিদ জানান, জরুরি প্রয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টোল-ফ্রি হটলাইন ১০৯৮ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন ১০৯ সার্বক্ষণিক চালু রয়েছে। এছাড়াও নিয়ন্ত্রণকক্ষের নাম্বারগুলো সক্রিয় রাখা হয়েছে: ১০৮১ ৮২১১৭৬৩, ০১৯২০ ৯৫০১৫২, ০১৭৪ ৯৮১৯৪২২, ০১৭১১০৫৯৮০৭, ০১৯৫৮১৯৩২৪১।

তিনি আরো বলেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নাগরিকরা তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করলে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
তিন মন্ত্রণালয় এবং দুইটি দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ দিয়েছে সরকার।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর