জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো: ড. ইউনূস

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পিএম

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই সনদ স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের জন্য আজকে নবজন্ম। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। এই সনদের ভিত্তিতে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই সনদ দিয়ে দেশ পরিবর্তন হবে এবং এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হবে।

সনদটি সফল করার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান তিনি। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, দেশ গঠন করার দায়িত্ব আগামী সরকার নেবে এবং এরই প্রস্তুতি হিসেবে এই জুলাই সনদকে দেখছেন তিনি।

জুলাই অভ্যুত্থানের তরুণদের কথা স্মরণ তিনি বলেন, তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে, তারাই দেশকে নেতৃত্ব দিবে। তারা আমাদেরকে পথ দেখাবে। এই দেশ তরুণদের দেশ। ১৮ কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো ২৭ বছরের নিচে, এরাই আমাদের সম্পদ। সারা দুনিয়া অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে আছে, কখন আমরা তাদেরকে সাহায্য করবো তরুণদের পাঠিয়ে। কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব। কোনো কোনো দেশে তো তরুণ নাই বলতে গেলে। কাজেই তারা আমাদের দিকে তাকিয়ে আছে। এটাই হলো আমাদের সুবর্ণ সুযোগ। তরুণদের শুধু বাংলাদেশকে নয়, পৃথিবীকে পরিবর্তনের সুযোগ এসেছে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই ঐকমত্য সুন্দরভাবে পরিচালিত হবে এবং সামনের দিনে এগিয়ে যাওয়া সম্ভব হবে। এই সনদের মাধ্যমে সৃষ্ট নতুন পথরেখা বাংলাদেশকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্যদিয়ে চূড়ান্ত হওয়া ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও স্বাক্ষর করেন।

আরবিএস
নোবেল বিজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অব্যাহত হয়রানি, হেনস্তা, অনলাইন অপপ্রচার এবং তাঁকে কেন্দ্র করে চলা নানা হুমকি ও টার্গেটেড আক্রমণের তীব্র...
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পরিবারের সদস্যগণ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এ রায়ে ন্যায়-সুবিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন দমনে হত্যা, সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও...
ইউরোপীয় ফুটবলের বিশাল সব জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ...
ঢাকের কাঠি, শঙ্খধ্বনি, প্রদীপের আলো আর পূজাঅর্চনার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর বিহিত পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ নামের বিশেষ প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর