রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: সিইসি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম

একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, যাবতীয় প্রস্তুতি নেওয়ার পরও রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব পোষণ না করলে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থেকে যাবে। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রত্যাশা করছি।

সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সেমিনার কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপে সভাপতির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।  

সিইসি বলেন, রাজনীতিবিদদের সঙ্গে কাজ করতে গিয়ে স্পষ্টভাবে বুঝেছি যে, রাজনৈতিক দল ও তাদের সদস্যদের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা সম্ভব নয়। 

সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা চেয়ে তিনি বলেন, আপনারা জাতীয় নেতা; আপনারা আমাদের চাইতে ভালো জানেন, কারণ দেশ পরিচালনার দায়িত্বে আপনারাই থাকেন। আমরা বিশ্বাস করি দেশের ব্যাপারে আপনারা কারো চাইতে কম ভাবেন না।

একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ইসির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য আমাদের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হবে। যত ঝড়-ঝঞ্ঝাটই আসুক না কেন, আমরা সেসব মোকাবিলা করে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।

এ এম এম নাসির উদ্দিন বলেন, দায়িত্ব নেওয়ার পর ভোটার তালিকা হালনাগাদসহ আমাদের অনেক বড় কাজ করতে হয়েছে। এছাড়াও কিছু নতুন কাজে হাত দিয়েছি, যা আগে কেউ করেনি। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা হাল ছাড়িনি; এগিয়ে যাচ্ছি।

নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও পরের দিন-এই তিন ধাপে যাতে কোন সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, সংলাপের মূল লক্ষ্য আচরণবিধি পালনের বিষয়টি নিশ্চিত করা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ও কর্মীদের দলের পক্ষ থেকে আচরণবিধি মানার বিষয়ে প্রভাবিত করতে হবে। যথাযথভাবে আচরণবিধি পালন করা হলে আমাদের কাজ সহজ হয়ে যাবে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর দেশ গড়ার প্রাথমিক শর্ত সুন্দর নির্বাচনের আয়োজন করা। এর মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করা গেলে দেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা যাবে।

সংলাপে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, তাহমিদা আহমেদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকার প্রমুখ।

সকালের সংলাপে অংশ নেওয়া ছয়টি দল হলো- বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

আজ দুপুরে আরও ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইসির সঙ্গে সংলাপে বসেছে। দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

আরবিএস
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর