দিল্লিতে বৈঠকের পর অজিত দোভালকে ঢাকায় আমন্ত্রণ খলিলুরের

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

দিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

এই আলোচনায় কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি)-এর কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয় যেমন- আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী যৌথ প্রচেষ্টা এবং সীমান্ত-বাণিজ্য ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে খলিলুর রহমান দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। 

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন তাদের এক্স হ্যান্ডলে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার দিল্লি গেছেন খলিলুর রহমান। বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দেবেন তিনি।

একাত্তর/এসি
রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড....
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের তার জাতীয়তা নেই।
মানবিক করিডোর নিয়ে বাংলাদেশ কোনো চুক্তি করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তবে এ বিষয়ে আলোচনা হচ্ছে জানিয়ে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ অন্তর্বর্তী সরকার করবে...
মিয়ানমারের অভ্যন্তরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘাতের জেরে বাংলাদেশ সীমান্তে স্থিতিশীলতা ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর