হাদি তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে: প্রধান উপদেষ্টা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ওসমান শরিফ হাদিকে বিদায় দিতে আসি নাই। তুমি আমাদের বুকের মধ্যে আছো। বাংলাদেশ যতো দিন টিকে থাকবে, তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে।

শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে তিনি এই কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, প্রিয় হাদি, আজকে আমরা তোমাকে বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেই ওয়াদা করতে এসেছি, শুধু আমরা না বাংলাদেশের সব মানুষ সেই ওয়াদা পূরণ করবে। 

তিনি বলেন, আমরা তোমার যে মানবপ্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে ওঠা বসা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সবাই প্রশংসা করছে, সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করেছি। এটা যেন সবসময় আমাদের মনে জাগ্রত থাকে, আমরা যেন সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশে কেউ কোনোদিন ভুলতে পারবে না। এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজতে থাকবে। সেই মন্ত্র— বড়ো মন্ত্র হয়ে বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিলো- বল বীর চির উন্নত মম শির। আমাদের শির কখনও নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছো, আমাদের সব কাজে আমরা সেটা প্রমাণ করবো। আমরা দুনিয়ার কাছে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করবো না। 

ড. ইউনূস বলেন, প্রিয় হাদি তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে। নির্বাচনে কীভাবে অংশ নিতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছো। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম।  

একাত্তর/এসি
সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছে আদালত।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারতে পালাতে সহায়তা করা ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে দেখা করতে এবং তাদের পরিচয়...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর