হাদি হত্যা: ভারতে গ্রেপ্তারদের শনাক্তে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম

ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে দেখা করতে এবং তাদের পরিচয় নিশ্চিত করতে ভারতের কাছে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ।

সোমবার (৯ মার্চ) বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। গ্রেপ্তার হওয়া আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হাদি হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত এই দুই ব্যক্তি পলাতক ছিলেন। সম্প্রতি ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করে। বাংলাদেশের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, দুই দেশের বিদ্যমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই এই বিষয়টি সমাধান করা হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পরপরই তাদের দেশে ফিরিয়ে আনার পরবর্তী কার্যক্রম শুরু হবে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ফয়সাল করিম মাসুদ ও তার সঙ্গে থাকা আলমগীর হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

একাত্তর/এসি
গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের...
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার।
বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যায় দক্ষ কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে চলতি বছরই সৌদি আরবে অনুষ্ঠিত হবে যৌথ ব্যবসায়িক বৈঠক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত পাঁচ হাজার নয়, এ পর্যন্ত ৬২৬ জন বাংলাদেশি এ সমস্যার মুখে পড়েছেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর