বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

ইরাকি নাগরিক হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি নাগরিক বেকসুর খালাস পেয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাগদাদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরাক প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইরাকের অধস্তন আদালত কর্তৃক ইরাকি নাগরিক হত্যার দায়ে তিনজন ইরাকি নাগরিকসহ একজন বাংলাদেশি নাগরিককে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এ দণ্ডের বিষয়টি দূতাবাস অবগত হওয়ার পর সুপ্রিম কোর্টে দণ্ডের আদেশ পুনর্বিবেচনার জন্য যুক্তিসহ আবেদন করে।

তারই পরিপ্রেক্ষিতে ইরাকের সুপ্রিম কোর্ট অধস্তন আদালতের দণ্ডের আদেশটি পুনর্বিবেচনা করে বাংলাদেশি নাগরিককে বেকসুর খালাস প্রদান করেছেন এবং অপর তিনজন ইরাকি আসামির মৃত্যুদণ্ড আদেশ বহাল রেখেছেন।

আরবিএস
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও...
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর