পাবনা-১, ২ সহ ভোট ৩০০ আসনেই, গণনায় হতে পারে দেরি: প্রেস সচিব

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম

পাবনা-১ ও পাবনা-২ নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই নির্বাচন হবে। আজ মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার তিনি এক বৈঠকের বরাত দিয়ে এসব তথ্য জানান।

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সম্পর্কিত এক বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

প্রেস সচিব জানান, নির্বাচনে ৫৯ জন রিটার্নিং অফিসার থাকবেন, জেলা প্রশাসন থাকবেন ৬৪ জন।প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে ১৫ জন করে আইনশৃঙ্খলা বাহিনী থাকবেন। তার মধ্যে সাধারণ কেন্দ্রে ১৫ থেকে ১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ থেকে ১৯ জন থাকবেন। এবারের নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি। 

তিনি জানান, অধিক ঝুঁকিপূর্ণ এবং ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে ২৫ হাজার ৫০০টি বডি ওন ক্যামেরা সরবরাহ করা হয়েছে এবং এর ট্রায়াল সম্পন্ন হয়েছে। 

এই বডি ওন ক্যামেরাগুলো সুরক্ষা অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হবে এবং যা খুবই কার্যকরী হবে নির্বাচনে; যোগ করেন তিনি।

প্রেস সচিব জানান, সেনাবাহিনী তরফ থেকে জানানো হয়েছে, প্রথমবারের মতো এক লাখের বেশি সেনাবাহিনীর সদস্য থাকবেন। পাশাপাশি প্রথমবারের মতো ফায়ার সার্ভিসকে ভোটে যুক্ত করা হয়েছে

ভোটে ৫০০টির মতো ড্রোন ও ৫০টির মতো ডগ স্কয়াড থাকবে জানিয়ে প্রেস সচিব বলেন, নির্বাচনের জন্যে নির্বাচন সুরক্ষা অ্যাপ্লিকেশন থাকবে। রিটার্নি অফিসারগণ ও আইনশৃঙ্খলা বাহিনীই এই অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন।

এসময় প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তিনি জানান, আমরা যাতে গর্বের সঙ্গে বলতে পারি খুব ভালো একটা নির্বাচন হচ্ছে। ইসিকে সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হবে। বডি ওন ক্যামেরা এবং টেকনোলোজি নিখুঁতভাবে ব্যবহার করতে বলেছেন প্রধান উপদেষ্টা। 

নির্বাচন কমিশনের কোনো কাজে অন্তর্বতী সরকার হস্তক্ষেপ করবেনা জানিয়ে প্রেস সচিব বলেন, দুর্গম এলকার জন্যে হেলিকপ্টার সার্ভিস স্ট্যান্ডবাই থাকবে।

এ বছর ভোট গণনায় দেরি হতে পারে উল্লেখ করে প্রেস সচিব বলেন, গণভোট ও পোস্টাল ব্যালটের কারণে গণনা বিলম্ব হতে পারে। 

এবারে মোট ভোটার- ১২ কোটি ২৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ছয় কোটি ২৮ লাখ ৮৫  হাজার ২০৯ জন এবং তৃতীয় লিঙ্গের এক হাজার ২৩২ জন। আর মোট বুথ দুই লাখ ৪৭ হাজার ৪৯৯ টি।

একাত্তর/এসি
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলসংক্রান্ত আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর