শেরপুরের ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব, হত্যকারী ধরতে অভিযান চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

শেরপুরের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলেছ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি তিনি সব পক্ষকে ধৈর্য ধরার আহবানও জানিয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজারাবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভা শেষ তিনি এসব কথা বলেন।

নির্বাচনের দিন শেরপুরের মতো কোনো ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী বলেও জানান তিনি। 

অতীতের যেকোনো সময়ের চেয়ে সুষ্ঠু নির্বাচন হবে জানিয়ে উপদেষ্টা বলেন, রিটানিং কর্মকর্তা থেকে শুরু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কোনো দলের লেজুরবৃত্তি করলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে ইসি সচিব আখতার আহমেদ একই দিন সাংবাদিকের এক ব্রিফিংয়ে জানিয়েছেন, শেরপুরে সহিংসতার ঘটনায় প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদনের পর প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জকে প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে স্টেজের সামনে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হন এক জামায়াত নেতা। দলটির দাবি, শেরপুরে বিএনপি প্রার্থীর সুনির্দিষ্ট উসকানিতেই তাদের নেতা রেজাউল করিম হত্যাকাণ্ড ঘটেছে। 

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শেরপুরের ঘটনায় পুরো দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়েছে। স্থানীয় প্রশাসন সংঘর্ষ থামাতে কোনো পদক্ষেপ না নিয়ে দর্শকের ভূমিকা পালন করেছে।

তিনি অভিযোগ করেন, শুধু শেরপুর নয়, সারা দেশেই জামায়াতে ইসলামী ও ১১-দলীয় জোটের নেতাকর্মী এবং মহিলা কর্মীদের ওপর হামলা অব্যাহত রেখেছে বিএনপি।

অপরদিকে বৃহস্পতিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে এক নির্বাচনী জনসভায় দাবি করেছেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে, ঝগড়া, ফ্যাসাদে যেতে চায় না। তিনি বলেছেন, সমালোচনায় পেট ভরবে না। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে সরকার সঠিক তদন্ত করুক। বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করা হবে। সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করতে চায় বিএনপি।

একাত্তর/এসি
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ...
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর