দুপুর দুইটা পর্যন্ত কতো ভোট পড়লো, যা জানালেন ইসি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর দুইটা পর্যন্ত গত সাড়ে সাত ঘণ্টায় ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। 

এর আগে দুপুর সোয়া একটার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, দুপুর ১২টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট কাস্ট করা হয়েছিলো।

ইসি সচিব জানান, সকাল সাড়ে সাতটা থেকে সারাদেশের ২৯৯টি আসনের মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। সংসদ নির্বাচনের পাশাপাশি একই সঙ্গে গণভোটের ব্যালটেও রায় দিচ্ছেন ভোটাররা।

ইসি সচিব আশা প্রকাশ করেন যে, দিনের বাকি সময়ে ভোটারদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে এবং উৎসবমুখর পরিবেশে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হবে। 

একাত্তর/এসি
জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।   
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর