ফল ঘোষণার আগেই হার মেনে নিলেন শিশির মনির

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার আগেই নিজের পরাজয় মেনে নিলেন ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির।

বৃহস্পতিবার রাতে ভোট গণনা চলার সময় এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিজয় নিশ্চিত বলে জানান এবং তাকে শুভকামনা জানান।

রাত ৮টা ২০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিশির মনির লেখেন, আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই আসনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফলাফল তখনো ঘোষণা করা না হলেও, কেন্দ্রভিত্তিক প্রাথমিক প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তিনি এই সৌজন্যবোধ প্রদর্শন করেছেন বলে ধারণা করা হচ্ছে।

শিশির মনিরের এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।


প্রতিবেদনটি লেখা পর্যন্ত তাঁর পোস্টে ৭০ হাজারেরও বেশি রিয়েকশন এবং ৫ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। নেটিজেনদের অনেকেই পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানোর এই সংস্কৃতিকে ইতিবাচক ও রাজনৈতিক শিষ্টাচারের উদাহরণ হিসেবে দেখছেন।

উল্লেখ্য, দিরাই-শাল্লা আসনে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই প্রধান প্রতিদ্বন্দ্বীর এই অভিনন্দন বার্তা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এআরএস
জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।   
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর