২৯৭ আসনের প্রাথমিক ফলে বিএনপি ২০৯, জামায়াত ৬৮ আসনে জয়ী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়েছে। দলটির নিকটতম অবস্থানে থাকা জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

  • প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত শেরপুর-৩ আসনে।
  • মামলা নিষ্পত্তি না হওয়ায় আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল প্রকাশ করা হচ্ছে না।

ইসি সচিব জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আদালতের আদেশে এই মুহূর্তে শেয়ার করা হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

প্রাথমিক তথ্যে কোন দল কতোটি আসন পেলো-

  • বিএনপি: ২০৯
  • জামায়াতে ইসলামী: ৬৮
  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬
  • বাংলাদেশ খেলাফত মজলিস: ২
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ: ১
  • গণঅধিকার পরিষদ: ১
  • বিজেপি: ১
  • খেলাফত মজলিস: ১
  • গণসংহতি আন্দোলন: ১
  • স্বতন্ত্র: ৭

একই সঙ্গে অনুষ্ঠিত হওয়া গণভোটে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে বলে জানান ইসি সচিব। তার মধ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে চার কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে দুই কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

শপথ কে পড়াবেন সেটি বলার এখতিয়ার ইসির নেই।

ফলাফলের আনুষ্ঠানিকতা সম্পর্কে আখতার আহমেদ বলেন, রিটার্নিং অফিসাররা এখনও সব আসনের চূড়ান্ত ফলাফলের শিট পাঠাননি। সেগুলো আসার পর যতো তাড়াতাড়ি সম্ভব গেজেট প্রকাশ করা হবে।

বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, শপথ কে পড়াবেন সেটি বলার এখতিয়ার আমার নেই।

শনিবার ফলে গেজেট প্রকাশ।

নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সারাদেশে ২৯৯টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এখন চলছে ফলাফল সংকলন ও গেজেট প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত হবে বলে জানা গেছে।

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর