খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ, নতুন যুগের সূচনা বলছেন বিশ্লেষকরা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ এএম

দেশের ইতিহাসে নির্বাচিত প্রথম কোনো সরকার খোলা আকাশের নিচে শপথ নিতে যাচ্ছে। আর নির্বাচিত সংসদ সদস্যরা এ নিয়ে দ্বিতীয়বারের মত খোলা আকাশের নিচে শপথ নেবেন। সংসদের সামনে এমপি ও মন্ত্রিসভার শপথ, নতুন যুগের সূচনা বলে মনে করেন বিশ্লেষকরা। 

জুলাই অভ্যুত্থান পরবর্তী সরকারের আমলে নানা আনুষ্ঠানিকতায় সরব ছিলো জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক ও সংসদ ভবন এলাকা। হাসিনা রেজিমের পতনের পর উৎসব, এনসিপির আত্মপ্রকাশ হয়েছিল মানিক মিয়া এভিনিউ থেকে।

জুলাই ঘোষণাপত্র এবং সনদের অনুষ্ঠান সব রাজনৈতিক দলকে নিয়ে সংসদ ভবন এলাকাতেই হয়েছিলো। দুটি অনুষ্ঠানেই সরকার প্রধান হিসাবে ড. ইউনূস প্রধান অতিথি ছিলেন। 

এরপর ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ ওসমান হাদীর জানাজায় মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজাতে লাখ লাখ মানুষের ঢল নামে সংসদ ভবন এলাকাতেই। এরপর তার স্মরণে নাগরিক শোক সভাও হয় খোলা আকাশের নিচে সংসদ ভবনের সামনে সবুজ প্রাঙ্গণে।

ইতিহাসের সব রেকর্ড ভেঙে ত্রয়োদশ সংসদের নির্বাচিত সদস্যরা শপথ নিতে যাচ্ছেন খোলা আকাশের নিচে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভাও শপথ নিতে যাচ্ছে সংসদ ভবনের সামনে।

সংসদ ভবনের ভেতরে এমপিরা শপথ নিতেন, মন্ত্রীরা গণভবনে। এই রেওয়াজ ভাঙলো এবার। এটাকে জুলাই পরবর্তী রাজনীতির শিক্ষা বলেই মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের আইন বিশেষজ্ঞ ড. শরীফ ভূঁইয়া। 

এর আগে ১৯৭৩ সালের নির্বাচিত সংসদ সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যানে শপথ নেন খোলা আকাশের নিচে। তার আগে মুজিব নগর সরকারের সদস্যরাও শপথ নেন খোলা আকাশের নিচে।

আরবিএস
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পরিবারের সদস্যগণ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এ রায়ে ন্যায়-সুবিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর