বাংলাদেশ-রাখাইন সম্পর্ক জোরদারের আহ্বান আরাকান আর্মির

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আরাকান আর্মি (এএ)। রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল এখন এ বিদ্রোহী গোষ্ঠীটির নিয়ন্ত্রণে।

বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পাঠানো এক অভিনন্দন বার্তায় আরাকান আর্মির কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল ত্বান ম্রাত নাইং বলেন, রাখাইন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার সুযোগ তৈরি হয়েছে।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানায়, বুধবার পাঠানো ওই বার্তায় নাইং দুই পক্ষের মধ্যে বাস্তবভিত্তিক, টেকসই ও কার্যকর সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়েও ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে জানান, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি—উভয় দিক থেকেই যে বার্তা এসেছে, তা চলমান যোগাযোগ ও আলোচনার ধারাবাহিকতার ফল।

তিনি আরও বলেন, এ ধরনের কূটনৈতিক যোগাযোগ রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে নতুন বাংলাদেশ সরকারের সক্ষমতার প্রতি আস্থার বহিঃপ্রকাশ।

ড. খলিলুর রহমানও সম্প্রতি জানিয়েছেন, এ বিষয়ে ঢাকা দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ অব্যাহত রেখেছে। দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধান নিশ্চিত করতে বাংলাদেশ অন্যান্য গুরুত্বপূর্ণ দেশ ও জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে।

আরবিএস
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের...
মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় সর্বক্ষণ টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর