জ্বালানি তেল নিয়ে উদ্বেগের কিছু নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৫:১৬ পিএম

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।  

শনিবার (৭ মার্চ) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের জ্বালানির সর্বশেষ অবস্থা প্রধানমন্ত্রীকে অবহিত করার পর সাংবাদিকদের তিনি কথা জানান। 

জ্বালানিমন্ত্রী বলেন, সরকার বাধ্য হয়ে তেল রেশনিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, তবে দেশে তেলের কোনো ঘাটতি নেই। 

বাজারে কেউ যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে জন্য আগামীকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের তেলের মজুত পর্যাপ্ত রয়েছে এবং বিকল্প উৎস থেকে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এছাড়া আগামী ৯ তারিখে আরও দুটি তেলবাহী জাহাজ দেশে পৌঁছাবে বলেও জানান তিনি। তেল নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানান তিনি।

 

আরবিএস
দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) মেরামতের কাজ শেষ হলে দেশের চলমান জ্বালানি সংকট শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
দীর্ঘ ১৬ দিনের সঙ্কট কাটিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলের মধ্যে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হতে যাচ্ছে। তবে সার্বিক গ্যাস সরবরাহ আগের স্বাভাবিক...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর