সৌদিতে প্রবাসীদের নিরাপত্তায় তৎপর ঢাকার দুই মন্ত্রণালয়: শামা

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই হামলায় নিহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিক রয়েছেন। এর আগে প্রথম দফার হামলায় আরও একজন বাংলাদেশি নিহত হয়েছিলেন।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অভিযুক্ত করেছে। আঞ্চলিক সংঘাতের বিস্তারের ফলে বেসামরিক স্থাপনা ও বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি।

প্রবাসী শ্রমিকদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, রেমিট্যান্স যোদ্ধারা সেখানে খুব কষ্ট করে কাজ করেন। এই ধরনের মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। আমরা সেখানে অবস্থানরত বাংলাদেশি ভাইদের খোঁজ নেওয়ার চেষ্টা করছি।

নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যত দ্রুত সম্ভব মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এছাড়া এ বিষয়ে বিমান মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলা হচ্ছে এবং রিয়াদ ও জেদ্দা মিশন সার্বিক খোঁজখবর রাখছে।

নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীদের নিরাপত্তায় সব মিশন একযোগে কাজ করছে এবং প্রবাসীকল্যাণ মন্ত্রীও এ বিষয়ে সার্বিক তদারকি করছেন।

আশা করছি আর কোনো খারাপ খবর আমাদের শুনতে হবে না, এই অ্যাটাক বন্ধ হবে, আশাবাদ ব্যক্ত করেন শামা ওবায়েদ ইসলাম।

এদিকে একই দিন সৌদি আরবের রাজধানী রিয়াদে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে বলে একাত্তরকে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আরও জানান, একই সঙ্গে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে যোগাযোগ ও নজরদারি জোরদার করা হয়েছে।

একাত্তর/এসি
ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত আসামিদের দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...
অভিবাসন প্রক্রিয়া সুশৃঙ্খল করা, নথি জালিয়াতি রোধ এবং দেশে ও বিদেশে অবৈধ সিন্ডিকেটের হাত থেকে বাংলাদেশিদের সুরক্ষায় সরকার সমন্বিত পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্যখাতে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল জাতীয় রাজধানী দিল্লি। রোববার টানা দ্বিতীয় দিনের মতো শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত প্রতিবাদ শুরু হলে পুলিশ শত শত...
পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে যাওয়ার পথে সমুদ্রের বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন...
চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ক বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত একটি নতুন গবেষণা প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, পরমাণু যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার...
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর