জ্বালানি তেলের সরবরাহে জেলা প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১০:৩৭ পিএম

জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (১৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি জেলা প্রশাসকদের (ডিসি) এই নির্দেশনা দেন।

অনলাইনে আয়োজিত এই সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং দেশের সব জেলা প্রশাসক অংশ নেন। তেলের পর্যাপ্ত জোগান থাকায় সম্প্রতি রেশনিং ব্যবস্থা বাতিলের পর বিপণন ব্যবস্থায় যাতে কোনো ঘাটতি বা অনিয়ম না হয়, তা নিশ্চিত করতেই এই জরুরি সভা ডাকা হয়।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে জেলা প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এখন থেকে প্রতিদিন তেল ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুত যাচাই করে নিয়মিত প্রতিবেদন পাঠাতে হবে। এ ছাড়া ডিপো থেকে পাম্পে বরাদ্দকৃত তেল ঠিকঠাক পৌঁছাচ্ছে কি না এবং ডিলার বা গ্রাহকেরা সঠিক মূল্যে তেল পাচ্ছেন কি না, তা তদারকি করার নির্দেশ দেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী জানান, কোনো পেট্রোল পাম্প বন্ধ থাকলে তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করতে হবে। ডিপোর সরবরাহ হিসাবের সঙ্গে পাম্পের প্রাপ্তি ‘ডাবল চেক’ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, অবৈধ মজুত, তেল পাচার কিংবা অধিক মূল্যে তেল বিক্রি বন্ধে কঠোর নজরদারি রাখতে হবে। কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জ্বালানি তদারকির পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের আগের নির্দেশনাগুলো জেলা প্রশাসনের মাধ্যমে কার্যকর করার আহ্বান জানান অনিন্দ্য ইসলাম অমিত। বলেন, বর্তমান সরকার জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করছে। বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের দৃঢ় সহযোগিতা প্রয়োজন।

এর আগে প্রতিমন্ত্রী পেট্রোল পাম্প মালিকদের সংগঠন ‘পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন’-এর নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন। বৈঠকে ব্যবসায়ী নেতারা সরকারের দ্রুত পদক্ষেপের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক হবে বলে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন।

একাত্তর/আরএ
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও সঙ্কট নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ। জ্বালানি খাতের প্রকৃত চিত্র গোপন করে দায়িত্বশীলরা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা। তবে সরকারের পক্ষ...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, তেলের দাম যতোটুকু বাড়ানো...
বৈশ্বিক জ্বালানিসঙ্কটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো। শনিবার (১৮ এপ্রিল) রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের নতুন দাম ঘোষণা করেছে সরকারের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর