ঈদযাত্রায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: আইজিপি

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০২:৪৮ পিএম

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাতায়াতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। টার্মিনালগুলোতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে পুলিশপ্রধান কঠোর হুঁশিয়ারি দেন। বলেন, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি টাকা আদায়ের কোনো প্রমাণ পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেবে। প্রতিটি টার্মিনালে এ লক্ষ্যে পুলিশি সহায়তা কেন্দ্র ও ভ্রাম্যমাণ আদালতের নজরদারি চালু রয়েছে।

আইজিপি আরও জানান, সড়ক-মহাসড়কে যানজট নিরসন এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।

যাত্রীসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিপদে পড়লে যেন দ্রুত নিকটস্থ পুলিশ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করা হয়।

একাত্তর/আরএ
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
পুলিশের প্রতি জনগণের আশানুরূপ আকাঙ্ক্ষা পূরণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর