মানুষকে ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে হবে না: প্রতিমন্ত্রী

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৪:২৭ পিএম

ভবিষ্যতে মানুষকে ত্রাণের জন্য আর লাইনে দাঁড়াতে হবে না—এমন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাধারণ মানুষের মাঝে ত্রাণ ও ঈদ উপহার বিতরণকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের লক্ষ্য হলো প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা, যাতে আগামীতে কাউকে পরনির্ভরশীল থাকতে না হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তার নির্বাচনী এলাকা ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) নিয়ে বিশেষ ঘোষণা দেন। তিনি জানান, পবিত্র ঈদুল ফিতরের পরপরই ঢাকা-১৩ আসনের যোগ্য পরিবারগুলোর মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে।

এছাড়া নারীরা যাতে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরণের কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা তার মন্ত্রণালয়ের মূল অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।

ঈদ উপহার বিতরণকালে প্রতিমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ব্যারিস্টার রাশনা ইমাম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কয়েকশ’ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।

একাত্তর/আরএ
মিড ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, বরং এটি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি শিশুর মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার শূন্যেও কোটায় নামিয়ে আনতে দেশের এক কোটি ১০ লাখ শিক্ষার্থীকে আগামী বছর থেকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বিশ্বজুড়ে চলমান জ্বালানি সঙ্কটের মধ্যেও দেশে তেলের দাম বৃদ্ধি করা হয়নি। তবে এমন পরিস্থিতিতে দেশ সঙ্কটের বাইরে আছে—এভাবে ভাবার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি...
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, বাংলাদেশকে স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের টেকসই সমাধানের জন্য বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে এগোতেই হবে।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর