যোগ্যরাই পাবেন কৃষক ও ফ্যামিলি কার্ড: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম

দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে কেবল প্রকৃত যোগ্যরাই ‘কৃষক কার্ড’ এবং ‘ফ্যামিলি কার্ড’ পাবেন বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি স্পষ্ট করেছেন, এই কার্ড বিতরণে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন এবং ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল পাইলট প্রকল্পের অংশ হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকার ২ হাজার কৃষককে কার্ড প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করবেন। কার্ড পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসন তিন স্তরে যাচাই-বাছাই করে প্রকৃত কার্ডধারীদের তালিকা চূড়ান্ত করেছে।

দেশের প্রতিটি পরিবারের জন্য সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারের প্রত্যেক গৃহিণীকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে সারা দেশে ৫০ লাখ কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

ত্রাণ বিতরণ প্রসঙ্গে তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ক্ষেত্রেও যেন কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা না হয়। প্রকৃত ক্ষতিগ্রস্তরাই যেন সরকারি এই সাহায্য পান। অনুষ্ঠানে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬৬০টি পরিবারের মধ্যে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনো খাবার তুলে দেন।

সামাজিক অবক্ষয় ও মাদকের নেশা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকল সচেতন নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান জানান প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী, ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত তথাকথিত ‘জরিপ...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
শূন্য পদ দ্রুত পূরণ এবং সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর