চার বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এএম

দেশের চার বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে হঠাৎ দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া বেশিরভাগ সময় শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন হবে না বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে, টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়াসহ রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে, যা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে।

পরবর্তী দিনগুলোর পূর্বাভাসেও একই ধারা বজায় থাকার ইঙ্গিত পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে শুরু করে শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত ময়মনসিংহ ও সিলেটসহ দেশের কয়েকটি অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এই বৃষ্টিপাতের এলাকা আরও কিছুটা বিস্তৃত হয়ে রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও পৌঁছাতে পারে।

শনিবারের (২৫ এপ্রিল) পূর্বাভাস অনুযায়ী, দেশের অধিকাংশ বিভাগেই বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার দিক থেকে দেখা যাচ্ছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। একই সঙ্গে চলমান তাপপ্রবাহও কিছু এলাকায় অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (২১ এপ্রিল) সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আরবিএস
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর